সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অধ্যক্ষের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া এক অধ্যক্ষ ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৯ মার্চ) সকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর এলাকার মো. জসিম উদ্দিনের স্ত্রী শাহেদা আহমেদ (৫০)। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে শ্রীপুর উপজেলার গাজীপুর এলাকায় বাড়িতে আসেন তিনি। গত ২৫ মার্চ সকালে তিনি রান্না করছিলেন। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিদগ্ধ হন।

পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক পর্যায়ে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ শাহেদা আহমেদ মারা যায়।

  • অধ্যক্ষ
  • দগ্ধ
  • বিস্ফোরণ
  • মৃত্যু
  • সিলিন্ডার
  • #