মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও বিকৃতি রোধে ‘মঞ্চ ৭১’ আত্মপ্রকাশের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে ‘তদন্তে প্রাপ্ত আসামি’ হিসেবে উল্লেখ করা হয়।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শওকত মাহমুদকে আদালতে হাজির করা হয়। এরপর মামলাটির তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ তাকে এই গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।