বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে বেড়েই চলেছে তেলের দাম। গতকাল তেহরান সতর্কবার্তা দিয়েছে যে, ইরানে স্থল আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র। এই খবরে আজ সোমবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

যদিও গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা চলবে।

আজ সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ১১৬ ডলার ১০ সেন্ট। ইতিমধ্যে দাম বেড়েছে ৩ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৬৬ শতাংশ বেড়ে হয়েছে ১০২ ডলার ৩০ সেন্ট।

সূত্র : অয়েল প্রাইজ ডটকম

  • ডলার
  • তেল
  • দাম
  • বিশ্ববাজার
  • #