চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে বৈদেশিক ঋণ ছাড় কমেছে ২৬ শতাংশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ ছাড় কমেছে ২৬ শতাংশ।

সোমবার ইআরডির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীরা মোট ৩.০৫৩ বিলিয়ন (৩০৫ কোটি ৩০ লাখ) ডলারের ঋণ ছাড় করেছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এই ছাড়ের পরিমাণ ছিল ৪.১৩৪ বিলিয়ন (৪১৩ কোটি ৪০ লাখ) ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ ছাড় কমেছে ১.০৮১ বিলিয়ন ডলার।

ইআরডির কর্মকর্তারা এই নিম্নমুখী প্রবণতার পেছনে মূলত দুটি প্রধান কারণকে চিহ্নিত করে জানান, প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার ঘাটতি একটি দীর্ঘদিনের সমস্যা। এর পাশাপাশি, সাম্প্রতিক সময়ে প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততাও উন্নয়ন প্রকল্পগুলোর গতি কমিয়ে দিয়েছে।

  • অর্থবছর
  • ঋণ
  • বৈদেশিক
  • #