শহরের পর্যটন হোটেল এলাকাসংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন জানান, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।