আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার প্রেসিডেন্টের আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০২৪’ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা মোতাবেক ১৪টি জেলা পরিষদে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসকরা হলেন- নীলফামারী জেলা পরিষদে মো. মিজানুর রহমান, লালমনিরহাটে একেএম মমিনুল হক, পাবনায় মোহাম্মদ জহুরুল ইসলাম, নড়াইলে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে মো. সিরাজুল হক, ঢাকায় মো, ইয়াসিন ফেরদৌস মোরাদ, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, ফরিদপুরে মো. আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জে আহমেদ আলী, চাঁদপুরে একেএম সলিম উল্যা সেলিম এবং ফেনী জেলায় এমএ খালেক।

প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগকৃত প্রশাসকগণ জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন । তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন । জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।

  • জেলা পরিষদ
  • নিয়োগ
  • প্রশাসক
  • #