পে স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা
পে-স্কেলের দাবিতে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সমিতির আহ্বায়ক আবদুল মালেক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে আবদুল মালেক বলেছেন, ‘৯ম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে এপ্রিলের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি আসছে। প্রতিটি জেলায় যারা কর্মরত আছেন মনেপ্রাণে পে-স্কেলের প্রত্যাশা করেন, তারা সবাইকে এই পে-স্কেলের দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি।