আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ড্রোনটি ধ্বংস হওয়ার পর এর জ্বলন্ত ধ্বংসাবশেষ নিচে থাকা একটি খামারের ওপর আছড়ে পড়ে। এতে সেখানে কর্মরত ওই বাংলাদেশী প্রবাসী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় সকালে ফুজাইরাহর আল-রিফা এলাকার একটি খামারে এ দুর্ঘটনা ঘটে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফুজাইরাহ সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফুজাইরাহর আকাশে একটি মানববিহীন আকাশযান (ইউএভি) বা ড্রোন সফলভাবে শনাক্ত ও ধ্বংস করে। তবে ড্রোনটি ধ্বংস হওয়ার পর এর জ্বলন্ত ধ্বংসাবশেষ নিচে থাকা একটি খামারের ওপর আছড়ে পড়ে। এতে সেখানে কর্মরত ওই বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষ এ ঘটনার পর ফুজাইরাহ অয়েল ইন্ডাস্ট্রি জোন বা তেল শিল্প এলাকায় সম্ভাব্য ড্রোন হামলার কারণে সৃষ্ট একটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার কথাও জানিয়েছে। বর্তমানে জরুরি বিভাগ ও বিশেষ নিরাপত্তা দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে দলটি।

ফুজাইরাহ সরকার সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অপপ্রচার বা গুজব না ছড়াতে কঠোর সতর্কবার্তা দিয়েছে। যেকোনো তথ্যের জন্য কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস থেকে নিহত ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

  • আরব আমিরাত
  • ড্রোন
  • ধ্বংসাবশেষ
  • বাংলাদেশি
  • মৃত্যু
  • #