প্রতীকী ছবি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশু মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের দুইজন মাদ্রাসা ও একজন স্কুলের শিক্ষার্থী। তারা সবাই একই পরিবারের, সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয় জানান, বুধবার সকালে কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীয় ক্ষেতের জমিতে পানি জমে। ঝড়বৃষ্টি শেষে ওইদিন দুপুর দেড়টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের তিন শিশু বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামে।
তিনি আরও জানান, খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমিতে তারা নেমে পড়লে তারা পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী দেখতে পেয়ে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশ গুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে।