অভিযানে অবৈধ মজুত ২ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সারাদেশে গত এক মাসে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালিত হয়েছে। এতে মামলা হয়েছে ২ হাজার ৯টি। মোট জরিমানা করা হয়েছে ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা। ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের মাধ্যমে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে জানিয়ে যুগ্ম সচিব বলেন, এর মধ্যে ডিজেল ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার।

  • জ্বালানি
  • তেল উদ্ধার
  • #