চাঁদপুরে ১০৭তম ‘লেংটার ওরশ ও মেলা’র বন্ধের নির্দেশ পুলিশের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

উদ্বোধনের একদিন পর ‘অনুমতি না নেওয়ার’ কথা বলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হযরত শাহ সোলেমান ‘লেংটার ওরশ ও মেলা’ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার রাতে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জবীর হুসাইন সানীব বলেন, মেলার কোনো অনুমতি না থাকায় দ্রুত কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে এলাকায় মাইকিং করা হচ্ছে।

মঙ্গলবার থেকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় ১০৭তম ‘লেংটার ওরশ ও মেলা’র উদ্বোধন হয়। এর আগে রোববার মেলায় মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড হয় এমন অভিযোগ তুলে এসব বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জমিয়তে উলামায়ে ইসলাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

পুলিশ জানায়, মেলা উদ্বোধনের দিনই মাদককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়া জখম হন। পরে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মাজার এলাকায় মাইকিং করে মেলায় দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ধীরে ধীরে সরে যেতে বলা হচ্ছে।

  • ১০৭তম
  • চাঁদপুর
  • পুলিশ
  • বন্ধ
  • লেংটার ওরশ
  • #