ঢামেকে এইডস আক্রান্ত কারাবন্দির মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) এইডস আক্রান্ত এক কারবন্দির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে কারারক্ষীদের পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই কারবন্দির নাম অনিক হোসাইন (৩০)। তার পিতার নাম রনি হোসাইন। তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি পরিচয় এবং মামলার বিষেয়ে বিস্তারিত জানা জানা যায়নি।

এর আগে গত ২৯ মার্চ তাকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এইচআইভি পজিটিভ ধরা পড়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

  • আক্রান্ত
  • এইডস
  • কারাবন্দি
  • ঢামেক
  • মৃত্যু
  • #