চট্টগ্রামে খালে ভাসছিল অজ্ঞাত তরুণীর লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত এক তরুণীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যেষ্ঠ্যপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর পড়নে কালো সেলোয়ার কামিজ থাকার কথা বলেছেন বোয়ালখালী থানার এসআই শেহাবউদ্দিন সেলিম। তিনি বলেন, কর্ণফুলী নদী থেকে লাশটি জোয়ারের পানিতে ভেসে খালে এসেছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। মনে হচ্ছে পাঁচ-সাতদিন আগে তার মৃত্যু হয়েছে। লাশ পানিতে ফুলে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর তথ্য দিয়ে তিনি বলেন, পরিচয় শনাক্তে নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে সিআইডি ও পিবিআইকে বলা হয়েছে।

  • খাল
  • চট্টগ্রাম
  • তরুণী
  • লাশ
  • #