বদলগাছীতে সড়কের পাশ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছীতে এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৯টায় উপজেলার আধাইপুর-বৈকণ্ঠপুর সড়কে জিয়া শিমুলিয়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছেই রাস্তার ওপর তার ব্যবহৃত ভ্যানটি অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মিঠু হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠু বদলগাছীর বিভিন্ন এলাকায় ভ্যানগাড়ি চালিয়ে জীবন চালাতেন। গতকাল রাতে স্থানীয় কয়েকজন পথচারী আধাইপুর-বৈকণ্ঠপুর সড়ক জিয়া শিমুলিয়া রাস্তার ওপর একটি লাইট জ্বালিয়ে রাখা ভ্যান ও তাঁর পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সোহরাব শাওন নামে এক যুবক জানান, মরদেহের কাছেই ভ্যানটি রাখা ছিল এবং সেটিতে তেমন কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। তবে লাশের ঘাড়ে ও পিঠে ছুরির আঘাত রয়েছে।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যা। লাশের শরীরের কয়েকটি জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড, তা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। থানায় আইনগত প্রক্রিয়া।

  • বদলগাছী
  • ভ্যানচালক
  • মরদেহ
  • #