প্রতীকী ছবি
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় জরুরি সেবার ৯৯৯ কর্তৃক সংবাদ পেয়ে দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সদরঘাট নৌ থানার আওতাধীন বুড়িগঙ্গা ব্রিজসংলগ্ন, আরসিন গেইট এলাকায় বুড়িগঙ্গা নদীর কিনারা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদরঘাট নৌ থানা পুলিশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে মৃতদেহ উদ্ধারপূর্বক মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে মৃতের পরিচয় শনাক্ত করা যায় নাই। পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের লক্ষ্যে পিবিআই ফিঙ্গার প্রিন্ট টিম কর্তৃক চেষ্টা করা হয়েছে। মৃতের গায়ে কালো রঙের গেঞ্জি ও পরনে ফুল প্যান্ট ছিল।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা বলেন, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। জাতীয় জরুরি সেবার ৯৯৯ কর্তৃক সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সদরঘাট নৌ-থানার আওতাধীন বুড়িগঙ্গা ব্রিজ সংলগ্ন, আরসিন গেইট এলাকায় বুড়িগঙ্গা নদীর কিনারায় অজ্ঞাতনামা অনুমানিক ২৫ বছর বয়সী যুবকের মৃতদেহ প্রাপ্ত হয়।