এক বাড়িতে মিলল আড়াই হাজার এলপিজি সিলিন্ডার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

এলপি গ্যাসের মাত্র ৪০টি সিলিন্ডার মজুদের অনুমতি থাকলেও নিজ বাড়িতে প্রায় আড়াই হাজার সিলিন্ডার মজুদের দায়ে বরিশালের বানারীপাড়া পৌর এলাকার বন্দর বাজারের ব্যবসায়ী শামসুল আলম শিমুলকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। শনিবার (১১  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাইজিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  শামসুল আলম শিমুল এলপিজি ডিলার এবং ফেরিঘাটসংলগ্ন বৈশাখী প্লাস নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

জানা যায়- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াই হাজার গ্যাসভর্তি সিলিন্ডার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাইজিদুর রহমান জানিয়েছেন, বরিশাল জেলা এনএসআই গোপন পর্যবেক্ষণে জানতে পারে—ডিলার শামসুল আলম শিমুর সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুদের অনুমতিপত্র থাকলেও প্রায় আড়াই হাজার গ্যাসভর্তি সিলিন্ডার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মজুদ রেখেছেন। এগুলো উপজেলার বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন নিজের বৈশাখী প্লাস নামক ব্যবসাপ্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের থেকেও অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন।

এরই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে অভিযান পরিচালনা করে শামসুল আলমের বাড়িতে মজুদ করা বিভিন্ন কোম্পানির আড়াই হাজার গ্যাসভর্তি সিলিন্ডার খুঁজে পায়। অভিযানে সহায়তা করে স্থানীয় থানা পুলিশ।

ইউএনও জানান, পরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অপরাধে গ্যাসের ডিলার মো. শামসুল আলম শিমুলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পৃথক ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করলে এক হাজার টাকার মুচলেকা নিয়ে ডিলার শিমুলকে মুক্তি দেওয়া হয়।

  • এলপিজি
  • বানারীপাড়া
  • সিলিন্ডার
  • #