সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাতে নড়াইলের কালিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকেসহ এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হলো।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আক্কাস আলী।

গ্রেপ্তার অন্য ৬ জন হলেন মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)। তারা সবাই প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের সহযোগী। মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫)।

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের নামে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ইনচার্জ। গত ১১ এপ্রিল ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

  • গ্রেপ্তার
  • চাঁদাবাজি
  • সিকেডি
  • হাসপাতাল
  • #