প্রতীকী ছবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রলি) রাত ৯টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম পলিয়ানপুরের ইছামতি নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত সংলগ্ন ইছামতি নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা জানা যায়নি।’
তিনি আরো বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’