খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মানিকতলা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা মোটরসাইকেলের নিহত দুজন স্বামী-স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে, তবে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।দুর্ঘটনার পর এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ বাসটি জব্দ করেছে।

কেএমপির দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহত দুজনকে স্বামী-স্ত্রী বলেই মনে হচ্ছে, তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

  • আরোহী
  • খুলনা
  • ধাক্কা
  • নিহত
  • বাস
  • মোটরসাইকেল
  • #