পহেলা বৈশাখে গৌরীপুরের ছয় কৃষকের ১১ গরু চুরি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪১ minutes ago

বাংলা নববর্ষের প্রথম দিন ময়মনসিংহের গৌরীপুরের ছয় কৃষকের বাড়ি থেকে ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল ও গাও রামগোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকদের একজন কামাল হোসেন গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে মঙ্গলবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে গরু চোরেরা কামাল হোসেনের গোয়ালঘর থেকে ২টি গাভী নিয়ে যায়| একই রাতে পুম্বাইল গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মোস্তফা মিয়ার গোয়ালঘর থেকে ১টি ষাঁড় গরু, তার ভাই ওমর ফারুকের গোয়ালঘর থেকে মূল্যের ১টি ষাঁড় গরু ও ১টি গাভী গরু, মৃত হাসান আলীর পুত্র আব্দুল আজিজের গোয়ালঘর থেকে ২টি গাভী গরু, বিশ্বনাথপুর গ্রামের মৃত মতিউর রহমান ফকিরের পুত্র মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে ১টি গাভী গরু নিয়ে যায়| অপরদিকে একই রাতে রামগোপালপুর ইউনিয়নের গাঁওরামগোপালপুর গ্রামের জিলফত আলীর পুত্র আব্দুল হেলিমের ৩টি গরু চুরি হয়েছে|

বিশ্বনাথপুর গ্রামের মো. ইব্রাহিম হোসেনের পুত্র নবী হোসেন জানান, গোয়ালের গরু রক্ষা করতে আমরা এখন গোয়ালঘরে রাত্রিযাপন করি। অনেকের মধ্যরাত পর্যন্ত থাকে। চোরেরা বিশেষ কৌশলে গরু নিয়ে যাচ্ছে|

এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগ প্রেক্ষিতে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের সনাক্ত ও চোরাইকৃত গরু উদ্ধারে পুলিশ কাজ করছে।

  • গরু
  • গৌরীপুর
  • চুরি
  • #