প্রতীকী ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে দুই মাসের শিশুসন্তানকে ছিনিয়ে নিয়ে আছাড় মেরে হত্যা করেছেন বাবা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকেউপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চারিয়া-মুরাদপুর এলাকা ইব্রাহীম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সাপরিনা জান্নাত মাহিরা। সে ওই এলাকার ওসমান গণি ও সুমাইয়া আক্তারের মেয়ে।
এসআই হাবিবুর রহমান জানান, সকালে ওসমান গনি তার স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা চান। কিন্তু চা দিতে দেরি হওয়ায় সুমাইয়ার কাছ থেকে মেয়ে মাহিরাকে কেড়ে নিয়ে মাটিতে দুইবার আছাড় দেন ওসমান গনি।পরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত্যু খবর শুনে শিশুটির বাবা পালিয়ে যান। তবে আমরা শিশুটির চাচা রোমানকে আটক করেছি। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি বলেও জানান তিনি।