কর্ণফুলী নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বাংলানিউজকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

  • কর্ণফুলী
  • নদী
  • লাশ
  • #