কেরানীগঞ্জে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. জিতু ও হুমায়ুন হোসেন রনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে। এসময় ১ টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক বলেন, যাত্রাবাড়ী ক্যাম্প আভিযানিক দল গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের খবর পায়। এ সংবাদের পর কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি মো. জিতুর বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় ১২ টি এবং হুমায়ূন হোসেন রনির বিরুদ্ধে কদমতলী থানায় ৯ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

  • কেরানীগঞ্জ
  • গ্রেপ্তার
  • সন্ত্রাসী
  • #