ধান খাওয়ায় মেরে ফেলা হল বাবুই পাখির ২৯ বাচ্চা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখিতে ধান খাওয়ায় ২৯টি ছোট ছোট বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে বাছা মিয়া নামের একজনের বিরুদ্ধে। এছাড়া ২৭টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় বাছা মিয়া নামের একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বাছা মিয়া (৪৮) পোপাদিয়া ইউনিয়ন নুরুল ইসলামের ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে পোপাদিয়া ঈশ্বরভুট্ট বাজার এলাকা ঘটনা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এ আদেশ দেন।

ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, দেশীয় বাবুই পাখির বাসা ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি- অভিযুক্ত ব্যক্তির ফসলি জমির ধান খেয়েছে পাখি। এ অভিযোগে বাবুই পাখির ২৭টি বাসাগুলো ভেঙে ফেলেছে। পাখির বাসার মধ্যে আমরা ছোট ছোট ২৯টি পাখির বাচ্চা দেখতে পাই। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাছা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • চট্টগ্রাম
  • ধান
  • বাচ্চা
  • বাবুই পাখি
  • বোয়ালখালী
  • #