অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০৪১৯২৪টি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০,৪১,৯২৪টি এবং এই বিশাল সংখ্যক মামলা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।

আসাদুজ্জামান বলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০,৪১,৯২৪টি। এই বিশাল সংখ্যক মামলা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে।

  • অধস্তন আদালত
  • আইনমন্ত্রী
  • বিচারাধীন
  • মামলা
  • #