বরখাস্ত সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার তৃতীয় দফায় রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দ্বিতীয় দফা রিমান্ড শেষে আবার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

এ মামলায় ১০ এপ্রিল মাঞ্জিল হায়দার চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৩ এপ্রিল আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত ছিলেন মাঞ্জিল হায়দার চৌধুরী। ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

  • বরখাস্ত
  • মাঞ্জিল হায়দার
  • রিমান্ড
  • সেনা কর্মকর্তা
  • #