হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম কমেছে ১৩ শতাংশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৯ minutes ago

হরমুজ প্রণালিতে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত বলে ঘোষণা দেওয়ার  খবরের পর শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১৩ শতাংশ কমেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি খোলার ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম ১২ দশমিক ৮৭ ডলার বা ১২ দশমিক ৯৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৬ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম সাড়ে ১৩ ডলার বা ১৪ দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮১ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।

  • তেল
  • দাম
  • হরমুজ
  • #