তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় আগুন, নিহত ২৩

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৫৯ minutes ago

ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাজ্যের ভিরুধুনগর জেলার একটি নিবন্ধিত আতশবাজি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতের শিল্প কারখানাগুলোতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করার প্রবণতাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনও এক্সে দেওয়া বার্তায় দুর্ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ভারতে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণে ২০ জনের বেশি মানুষ নিহত হন। এছাড়া গত মাসে দেশটির পশ্চিমাঞ্চলে আরেকটি আতশবাজি কারখানায় দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল।

  • আগুন
  • আতশবাজি
  • কারখানা
  • তামিলনাডু
  • নিহত
  • #