সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল চেয়ে রিট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ minutes ago

অধ্যাদেশের পর তৈরি করা সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সাদ্দাম হোসেনসহ সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী রিটটি দায়ের করেছেন।

সোমবার (২০ এপ্রিল) শুনানির জন্য বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে রিটটি ৯৬ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে এই সাত আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় করতে নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট।

গত বছর ওই রায়ের আলোকে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।তবে বিএনপি সরকার ক্ষমতায় এসে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে।

  • রিট
  • সচিবালয়
  • সুপ্রিম কোর্ট
  • #