বাংলাদেশ ক্রিকেট রোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল জানিয়েছেন, ৯০ দিনের ভেতর নির্বাচনের কথা থাকলেও এর আগে তা আয়োজন করতে চান তামিম।
বিসিবি প্রধান বলেন, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে। এর আগেও করা যায়। সেক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই।
গতকাল মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের সময় প্রেসবক্সে সাংবাদিকদের তিনি জানান, প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলবো।