দেশের সরকারি গুদামে মজুদ রয়েছে ১৭ লাখ ৭১ হাজার টন খাদ্য

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪৯ minutes ago

খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, দেশের সরকারি খাদ্য গুদামে বর্তমানে (১৩ এপ্রিল পর্যন্ত) ১৭ লাখ ৭১ হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল ১৪ লাখ ৬৪ হাজার টন ও গম ৩ লাখ ৭ হাজার টন।সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি অর্থ-বছরে আন্তর্জাতিক দরপত্রে ৫ লাখ টন ও জি-টু-জি পদ্ধতিতে ১ লাখ টন মোট ৬ লাখ টন চুক্তির বিপরীতে ৩ লাখ ৫৭ হাজার টন চাল পাওয়া গেছে। অবশিষ্ট ২ লাখ ৪৩ হাজার টন চাল আগমনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া চলতি অর্থ-বছরে আন্তর্জাতিক দরপত্রে ৫০ হাজার টন ও জি-টু-জি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৬ লাখ ৬০ হাজার টন মোট ৭ লাখ ১০ হাজার টন চুক্তির বিপরীতে ৭ লাখ ৩ হাজার টন গম পাওয়া গেছে। অবশিষ্ট হিসেবে প্রায় ৬০ হাজার টন গমের একটি জাহাজ যুক্তরাষ্ট্র থেকে আগামী ২৪ এপ্রিলের মধ্যে চট্টগ্রামে আসার তারিখ নির্ধারিত রয়েছে।

মন্ত্রী জানান, আসন্ন বোরো সংগ্রহ মৌসুমের আওতায় ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল, ৫ লাখ টন ধান ক্রয়ের প্রস্তাব খাদ্য মন্ত্রণালয়ের এফপিএমসির সভায় চূড়ান্ত করা হলে সে লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হবে।

  • খাদ্য
  • মজুদ
  • #