রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে কোলে শিশুর নিথর মরদেহ নিয়ে হাঁটছেন এক যুবক- এমন একটি হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শিশুটির নাম সাদমান, বয়স মাত্র তিন বছর বা ৪ বছর। সে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রকাশিত ছবিগুলোর ক্যাপশন থেকে জানা গেছে, কামরাঙ্গীরচর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালে চিকিৎসা নিতে সাদমান নামের ওই শিশুটিকে নিয়ে আসছিল তার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুর মরদেহ কোলে নিয়ে বাড়ি যাচ্ছেন। এ ছাড়া হাসপাতালের সামনে ৩ নারীকে কাঁদতে দেখা গেছে।