ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওই গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে সাইফা আক্তার (২.৫) এবং তুহিন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৩)। দুই শিশু সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

দুপুরে বাড়ির আঙিনায় পুকুরপাড়ে দুই শিশু একসঙ্গে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুরে নেমে শিশুদের খোঁজা শুরু করেন। এক পর্যায়ে পুকুরের এক কোণ থেকে সাঈফা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর সুরাইয়াকেও অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, দুই পরিবারের কারো আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • বোন
  • ময়মনসিংহ
  • মৃত্যু
  • #