প্রতীকী ছবি
রাজধানীর কলাবাগানের গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবি (২৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গ্রিন রোডের হোটেল রূপসা ইন্টারন্যাশনালের ৪১৮নং কক্ষের শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।
নিহত তানিয়া নবি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার গাবর বোয়ালী গ্রামের মো. নুর নবীর মেয়ে। তিনি আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসছেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, বেলা সাড়ে ১২টার দিকে জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ওই হোটেলের শৌচাগার থেকে তানিয়া নবি নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।