প্রতীকী ছবি
২৩ বছর আগে জমি-জমা নিয়ে বিরোধের জেরে সিনেমা দেখানোর কথা বলে জাবেদ নামে এক পানের দোকানের কর্মচারী খুনের অভিযোগে দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৭ম অতিরিক্ত দায়রা জজ (ভারপ্রাপ্ত) এর বিচারক আব্দুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন দুই ভাই দেলোয়ার হোসেন ও হাবিবুল্লাহ এবং প্রতিবেশী সিরাজুল ইসলাম ও দ্বীন ইসলাম। আসামিরা সবাই কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের রসুলপুরের বাসিন্দা।
রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মানিক এ তথ্য নিশ্চিত করেন।