দুর্গাপুরে ভুক্তভোগী সেই কলেজ শিক্ষককে বরখাস্ত!

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক হেনস্তার ঘটনায় ভুক্তভোগী আলেয়া খাতুন হীরাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। রোববার রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মাদ আছাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঘটনার তদন্তের স্বার্থে তাঁকে (আলেয়া খাতুন হীরা) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কক্ষে প্রদর্শক আলেয়া খাতুন হীরাসহ শিক্ষকদের হেনস্তা করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী। ওই সময় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। কলেজের আশপাশের এলাকায় (১০০ গজ) ১৪৪ ধারা ও পুলিশ মোতায়েন থাকলেও কোনো তৎপরতা দেখা যায়নি।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করেছে মাউশি।

 

  • কলেজ
  • দুর্গাপুর
  • বরখাস্ত
  • ভুক্তভোগী
  • শিক্ষক
  • #