চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রো খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে চুনতির জাঙ্গালিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার ফিরোজ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আজ সকাল ৯টার দিকে চট্টগ্রামমুখী একটি মাইক্রো জাঙ্গালিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত চারজনকে হাসাপাতালে পাঠানো হয়েছে।

ফিরোজ খান আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে মাইক্রোতে থাকা যাত্রীদের পোশাক দেখে তারা বৌদ্ধ ভিক্ষু বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে মাইক্রোবাসটির গন্তব্য খাগড়াছড়ি ছিল বলে জানা গেছে।

  • চট্টগ্রাম
  • নিহত
  • মাইক্রোবাস
  • #