প্রতীকী ছবি
রাজধানীর গুলশান এলাকায় শামীম সালিম কাসিম নামে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গুরুতর অবস্থায় ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মোখলেসুর রহমান জানান, একজন বিদেশি নাগরিক মারা গেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত শেষে এ বিষয়ে স্পষ্ট করে জানানো হবে।