কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫৪ minutes ago

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জন হলেন ভুরুঙ্গামারীর আসাদমোড় উত্তর তিলাই এলাকার মো. মনির হোসেনের মেয়ে মোছা. ছাদিয়া (৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মো. লিমন (২৮)।

আহত ১১ জনের মধ্যে চারজন হলেন ভুরুঙ্গামারীর ধলডাঙ্গার আব্দুল গফুরের ছেলে হামিদুল ইসলাম, আব্দুস ছাত্তারের মেয়ে শান্তা, সোহরাব আলীর ছেলে সমের আলী এবং মো. জয়নালের মেয়ে মোছা. জবা। বাকিদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, একটি মাইক্রোবাস ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

  • আহত
  • কুড়িগ্রাম
  • ট্রাক-মাইক্রোবাস
  • নিহত
  • সংঘংর্ষ
  • #