সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১২

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।বুধবার বেলা ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), বদরুল হায়দার (৫০), ক্যানটিন বয় মো. আমির (২৫), শংকর (২৫), কাওছার (৩০) ও আল আমিন (৪৫)।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ক্যানটিনের বুফে দুপুরে খাবার খাওয়ার জন্য সিরিয়াল ধরেছিলেন। তখন রান্নাঘরের ভেতরে বিস্ফোরণ হয়। এতে ক্যানটিন বয়সহ ১২ জন দগ্ধ হন। দ্রুত তাঁদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। রান্না শেষে চুলা চালু ছিল। পরে দেশলাইয়ে আগুন ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, হাসপাতালে আসা দগ্ধ ১২ জনের কার শরীরের কত শতাংশ পুড়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

  • ক্যানটিন
  • দগ্ধ
  • বিদ্যুৎকেন্দ্র
  • বিস্ফোরণ
  • সোনারগাঁ