মোহাম্মদপুরে সড়কে মিলল খুলি-হাড়

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩৫ minutes ago

ঢাকার মোহাম্মদপুরে সড়ক থেকে মানুষের মাথার খুলি ও কিছু হাড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়ক থেকে এসব দেহাবশেষ পাওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদপুর থানার এসআই আখতারুজ্জামান সরকার।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে কাদেরাবাদ হাউজিংয়ের ব্লক-সি এর একটি বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সামনে থেকে মাথার খুলিসহ বিভিন্ন হাড়ের অংশ উদ্ধার করা হয়েছে। এগুলো দেখতে অনেক পুরাতন মনে হয়েছে। আশপাশের কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি বলেও জানান তিনি।

এসআই আখতারুজ্জামান আরো বলেন, যেখানে এগুলো পাওয়া গেছে, সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আমরা আশপাশে খোঁজখবর নিচ্ছি।

  • খুলি
  • মোহাম্মদপুর
  • হাড়