প্রতীকী ছবি
বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকালে পরিবহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত যুবকের নাম মো. সাগর (২২)। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা মো. মিন্টু সরকার এবং লিলি বেগমের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ওই যুবকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
