সিলেটে মাদককারবারির ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

সিলেটে মাদককারবারির ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‍্যাব-৯-এর সদস্য নিহত হয়েছেন। এদিকে, ধাওয়ার পর এক শিশুকে জিম্মি করেন সন্দেহভাজন হামলাকারী। শিশুটিকে উদ্ধারের পর তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের ক্বিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুরে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। পরে তাকে ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, দুপুরে ক্বিন ব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিল। তাদের দেখামাত্র ধাওয়া করে পুলিশ। ঘটনাস্থলে সাদা পোশাকে ছিলেন র‌্যাব সদস্য ইমন। এ সময় তিনি মাদককারবারি বাপ্পীকে ঝাঁপটে ধরলে সে র‌্যাব সদস্য ইমনকে ছুারিকাঘাত করে।

তিনি আরো বলেন, ‘ছুরিকাঘাতে আহত র‌্যাব সদস্যকে দ্রুত হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। হামলাকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। নিহত ইমন আচার্য্য র‍্যাব-৯-এর সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তির নাম আসাদউল আলম বাপ্পী।

ওসি বলেছেন, দুপুর ১২টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় বসে থাকা মাদকসেবীদের ধাওয়া করে পুলিশ। এ সময় বাপ্পী দৌড়ে পালানোর চেষ্টা করেন। সাদা পোশাকে ঘটনাস্থলে থাকা র‍্যাব সদস্য তাকে আটকাতে গেলে বাপ্পী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঢুকে পড়েন তোপখানা এলাকার একটি বাসায়। সেখানে এক শিশুর গলায় ছুরি ধরে জিম্মি করেন বাপ্পী। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে দীর্ঘ সময় চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে। আটক করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর দুপুর দেড়টার দিকে মারা যান র‍্যাব সদস্য ইমন।

 

  • ছুরিকাঘাত
  • নিহত
  • র‌্যাব সদস্য
  • সিলেট