চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ইমন আহমেদ পায়েল পিঠালিতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু ওরফে সিলু মোহরিলের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের (অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধঘোষিত) সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে  বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ঘটনা আছে তা মরদেহের ময়না তদন্ত শেষে বোঝা যাবে।

  • উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ
  • ছাত্রলীগ নেতা
  • মরদেহ