প্রতীকী ছবি
বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের হলেন স্বামী আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টায় কাহালু থানার বেলঘড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,আনোয়ার হোসেন ও তার স্ত্রী বাড়িতে বসবাস করতেন।তাদের একমাত্র মেয়ে খাদিজা খাতুন নাটোরে বসবাস করেন। তাদের বাড়ির রান্না ঘরের সাথে বিদ্যুতের তার জরাজীর্ণ অবস্থায় ছিল। আনোয়ার হোসেন বাড়িতে প্রবেশ করার সময় রান্না ঘরের সাথে রাখা বাইসাইকেল ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী তাকে উদ্ধার করতে গেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। প্রতিবেশী পুটু মিয়া তাদের বাড়িতে গেলে স্বামী- স্ত্রীকে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে মৃত অবস্থায় দেখে প্রতিবেশীদেরকে খবর দেন। পরে পুলিশ এসে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুল ইসলাম বলেন, কারও অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
