সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করল ফ্রান্স। এবারও ফ্রান্স প্রথমার্ধে যেমনটি খেলছিল, তাতে অঘটনের শঙ্কা জাগে। পুরো প্রথমার্ধে গোলের জন্য ফ্রান্সের মাত্র ১টি শট। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে গ্রুপ পর্বের কোনো ম্যাচের প্রথম ৪৫ মিনিটে, গোলের লক্ষ্যে ফ্রান্সের সবচেয়ে কম শট।
প্রথমার্ধে বরং ফরাসি শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিল সেনেগাল। সুর্বণসুযোগ তৈরি করে একাধিকবার। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফ্রান্স। একের পর এক আক্রমণে দিশেহারা সেনেগাল। ৬৬ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে ফরাসিদের লিড এনে দেন এমবাপে।
এর কিছুক্ষণ বাদে বদলি নেমেই ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। যোগ করা সময়ে এক গোল শোধ দিয়ে, নাটকীয়তা তৈরি করে সেনেগাল। তবে এক মিনিট পরই প্রায় ৩৫ গজ দূর থেকে শট নিয়ে অবিশ্বাস্য এক গোল করেন এমবাপে। সেই সাথে ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেন।
বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা এখন ১৪। মিরোস্লাভ ক্লোসার চেয়ে মাত্র দুই ধাপ দূরে। স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস প্রথম ম্যাচে হোঁচট খেলেও দাপুটে জয়ে হট ফেভারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ফ্রান্স
