এবারের বিশ্বকাপের দ্রুততম গোলে জিতল মরক্কো

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল মরক্কো। তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি।

প্রথমার্ধের খেলা শুরুর মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ডেই গোল করল মরক্কো। এটি এই বিশ্বকাপের দ্রুততম গোল।ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে।

প্রথমার্ধে মরক্কো আক্রমণাত্মক খেললেও দ্বিতীয়ার্ধে গুছিয়ে খেলতে শুরু করে স্কটল্যান্ড। মরক্কোর আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণে মরক্কোর রক্ষণভাগে বারবার গোলের সুযোগ তৈরী করলেও জালের দেখা পায়নি তারা৷ ম্যাচের অতিরিক্ত সময়েও দুদলই আর কোনো গোল না পাওয়ায় মরক্কোর এই বিশ্বকাপের দ্রুততম গোলেই ম্যাচ শেষ হয়। 

প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে স্কটল্যান্ড। অন্যদিকে শক্তিশালী মরক্কো ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। স্কটল্যান্ডকে হারিয়ে মরক্কো ৪ পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে।

  • বিশ্বকাপ
  • মরক্কো
  • স্কটল্যান্ড