বিশ্বকাপ খেলা দেখে ঘরে ঘুমিয়ে পড়েন, সকালে মিলল হাত বাঁধা ঝুলন্ত লাশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে হাত বাঁধা অবস্থায় সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘরে এসে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে হাত বাঁধা ঝুলন্ত লাশ দেখতে পার পরিবারের লোকজন।

সোমবার সন্ধ্যায় বন্দরে একরামপুর সিএসডি গেট এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত পিয়াল একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

নিহতের বাবা আবুল হোসেন বলেন, তার ছেলে রাত ৩টায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়ে। দিন ভর তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের পেছনের পকেট জানালা দিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে লাশ উদ্ধার করতে আসা বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর আরিফ জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী এটি হত্যাকাণ্ড। যদিও ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল, তবে ঘরের পেছন দিকে একটি পকেট জানালা রয়েছে। সেটি দিয়ে মানুষ অনায়াসে আসা যাওয়া করতে পারে। আর লাশটির হাত বাঁধা ছিল। আর জানালাটিও খোলা ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

  • ঝুলন্ত লাশ
  • নারায়ণগঞ্জ