হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৬৬

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৬৬ শিশু মারা গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৭১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৫ শিশু ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২২টি শিশু, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৬৮। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৪৪ এবং নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৩৫।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৬ হাজার ২৭ রোগী, যাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

  • মৃত্যু
  • শিশু
  • হাম