ছবি: ঢাকায় নিযুক্ত চীনের ইয়াও ওয়েন
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার ঢাকায় এক সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশে চীনা দূতাবাস। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নে এবং রাষ্ট্র পরিচালনা, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদারে বাংলাদেশের সব বন্ধুপ্রতিম রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিপিসি। এর মাধ্যমে দুই দেশের জনগণ আরো বেশি উপকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি।
গত সোমবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
